বেআইনি রায়: খায়রুল হকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা - জনবার্তা
ঢাকা, , |

বেআইনি রায়: খায়রুল হকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২৮, ২০২৪ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

বিচারক হিসেবে লোভের বশবর্তী হয়ে দুর্নীতিমূলক, বিদ্বেষাত্মক এবং বেআইনিভাবে রায় দেওয়াসহ অসত্য ও জাল-জালিয়াতিমূলক রায় সৃষ্টি করার অপরাধের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে রাজধানীর শাহবাগ থাকায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন এ মামলা দায়ের করেন। দণ্ডবিধির ২১৯ ও ৪৬৬ ধারায় বিচারপতি এ বি এম খাইরুল হকের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

গত ২৬ আগস্ট নারায়ণগঞ্জে সাবেক প্রধান বিচারপতি ও সদ্য পদত্যাগ করা আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগে আরেকটি মামলা হয়েছে।

এ মামলার অভিযোগ প্রমাণিত হলে খায়রুল হকের ৭ বছরের সাজা হতে পারে।

এর আগে গত ২৬ আগস্ট নারায়ণগঞ্জে সাবেক প্রধান বিচারপতি ও সদ্য পদত্যাগ করা আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হকের বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগে আরেকটি মামলা হয়েছে।