বুয়েটের ভর্তি পরীক্ষা শুরু ২৪ ফেব্রুয়ারি - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বুয়েটের ভর্তি পরীক্ষা শুরু ২৪ ফেব্রুয়ারি

জনবার্তা প্রতিবেদন
ডিসেম্বর ২৬, ২০২৩ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি শুরু করার জন্য সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির এক সভায় এ সুপারিশ করা হয়।

ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. জীবন পোদ্দার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতবারের মতো এবারও বুয়েটের ভর্তি পরীক্ষা দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে প্রাক-নির্বাচনী পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি শুরু হবে। তা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত পরীক্ষা ১৬ মার্চ অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়েছে।