বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার ৩ - জনবার্তা
ঢাকা, , |

বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার ৩

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ৪, ২০২২ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ১৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ রোববার পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন মামলাটি করেন। এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া বলেন, ‘বিস্ফোরক আইনে মামলাটি করা হয়েছে।’