বিএনপিতে মিল্লাত-জুয়েল-আবেদের পদোন্নতি - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপিতে মিল্লাত-জুয়েল-আবেদের পদোন্নতি

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১৮, ২০২৩ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

দলীয় পদের পদোন্নতি পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তিন নেতা।

শুক্রবার সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রশিদুজ্জামান মিল্লাতকে কোষাধ্যক্ষ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদির ভুইয়া জুয়েলকে সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদকে সহ-পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।