বাসায় গেলে খবর আছে: ‘দুলাভাই’ ফরহাদকে চুন্নু - জনবার্তা
ঢাকা, , |

বাসায় গেলে খবর আছে: ‘দুলাভাই’ ফরহাদকে চুন্নু

জনবার্তা প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২৩ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সংসদের বৈঠকে আজ সোমবার সরকারি কর্ম কমিশন বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু সংশোধনী প্রস্তাব দেন। এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে উদ্দেশ্যে করে চুন্নু বলেন, ‘তিনি আমাদের বোন জামাই, কিশোরগঞ্জের জামাই, আত্মীয়। কিছু বলতেই পারি না, কী আর করা।’

পরে সংশোধনী উল্লেখ করে চুন্নু বলেন, ‘আমার সংশোধনীগুলো উল্লেখ করলাম। আশা করি এটা গ্রহণ করবেন। না করলে বাসায় গেলে খবর আছে।’

এ সময় সংসদের সভাপতির দায়িত্বে থাকা স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী হেসে ওঠেন।

মেহেরপুর-১ আসন থেকে নির্বাচিত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের শ্বশুর বাড়ি কিশোরগঞ্জে। তিনি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের বোনজামাই। অন্যদিকে জাপা এমপি চুন্নুর বাড়িও কিশোরগঞ্জে।