বাইকে ট্রাকের ধাক্কা, ছাত্রলীগ নেতাসহ প্রাণ গেল ২ জনের - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাইকে ট্রাকের ধাক্কা, ছাত্রলীগ নেতাসহ প্রাণ গেল ২ জনের

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ২২, ২০২৩ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ছাত্রলীগ নেতাসহ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে খুলশী থানাধীন ওয়াসা এবং জিইসি মোড়ের মধ্যবর্তী স্থানে ফ্লাইওভারের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সরকারি সিটি কলেজ ছাত্রলীগ নেতা মো. ইমরান প্রকাশ ইফতি (২৩) ও একই কলেজের শিক্ষার্থী নাহিদা সুলতানা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে খুলশী থানাধীন ওয়াসা এবং জিইসি মোড়ের মধ্যবর্তী স্থানে ফ্লাইওভারের উপরে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কায় দিলে এ দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে ইফতি ও নাহিদাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।