বাংলাদেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়: কর্নেল অলি - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়: কর্নেল অলি

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ২১, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয় বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট (অব.) ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম।

তিনি বলেন, বাংলাদেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। এই দেশ সবার। ঐক্যবদ্ধ হোন, দেশকে বাঁচান। দুর্নীতিমুক্ত সমাজ, সাংবিধানিক অধিকার এবং ন্যায়বিচার নিশ্চিত করার পথ সুগম করুন।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে দুই দিনের কর্মসূচি ঘোষণার সময় এসব কথা বলেন তিনি।

ব্রিফিংয়ে বিএনপির পর দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন অলি আহমদ। কর্মসূচি অনুযায়ী ২৬ ও ২৭ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে কালোপতাকা মিছিল করার কর্মসূচি দিয়েছে দলটি।

পণ্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল কারাবন্দিদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, দ্বাদশ সংসদকে অবৈধ দাবি করে তা বাতিলসহ একদফা দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

এর আগে দুপুরে বিএনপির পক্ষ থেকে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী। বিএনপির নতুন কর্মসূচি অনুযায়ী আগামী ২৬ জানুয়ারি দেশের সকল জেলা সদরে এবং ২৭ জানুয়ারি দেশের সকল মহানগরে কালো পতাকা মিছিল করবে দলটি।