নয়াপল্টনে অভিযানে বিএনপির ৩০০ নেতা-কর্মী আটক, ১৬০ বস্তা চাল জব্দ - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নয়াপল্টনে অভিযানে বিএনপির ৩০০ নেতা-কর্মী আটক, ১৬০ বস্তা চাল জব্দ

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ৭, ২০২২ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

হারুন অর রশীদ বলেন, সমাবেশ আরও তিন দিন পর। তিন দিন আগেই তাঁরা এখানে অবস্থান নিয়েছিলেন। সরিয়ে দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে তাঁরা ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটান। এতে পুলিশের অন্তত ৫০ সদস্য আহত হয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, বিএনপির কার্যালয়ে অভিযান ও তল্লাশি চালিয়ে বিস্ফোরক ও ককটেল পাওয়া গেছে। এ ছাড়া পৌনে দুই লাখ পানির বোতল, প্রায় দুই লাখ নগদ টাকা ও ১৬০ বস্তা চাল পাওয়া গেছে। তাঁরা এসব খাদ্যদ্রব্য এনেছিলেন যাতে নেতা-কর্মীরা এখানেই রান্না করে খেয়েদেয়ে থাকতে পারেন।

সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি পাওয়ার পরও নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীরা উদ্দেশ্যমূলকভাবে সমবেত হয়েছিলেন বলেও অভিযোগ করেন হারুন অর রশীদ।