নয়াপল্টনেই ১০ ডিসেম্বর সমাবেশ করবে বিএনপি : মির্জা ফখরুল - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নয়াপল্টনেই ১০ ডিসেম্বর সমাবেশ করবে বিএনপি : মির্জা ফখরুল

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ৮, ২০২২ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। নয়াপল্টনেই পূর্ব ঘোষিত স্থানে আমরা আমাদের সমাবেশ করব। সেই সমাবেশ শান্তিপূর্ণ করার দায়িত্ব সরকারের। অন্যথায়, এর সকল দায়-দায়িত্ব সরকারকে বহন করতে হবে।’

আজ বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফখরুল।