দেয়ালে পিঠ ঠেকে গেছে : মির্জা ফখরুল - জনবার্তা
ঢাকা, , |

দেয়ালে পিঠ ঠেকে গেছে : মির্জা ফখরুল

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ৫, ২০২২ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। সামনে অস্তিত্ব রক্ষার লড়াই। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিপন্ন। এমতাবস্থায় আগামী ১০ ডিসেম্বরের দিকে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষ তাকিয়ে আছে। সমাবেশ যেকোনো মূল্যে আমাদের সফল করতে হবে। মামলা-হামলা গ্রেপ্তার উপেক্ষা করে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আজ সোমবার বিকেলে এক মতবিনিময় সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) সঙ্গে এ মতবিনিময় করে বিএনপি।