দরিদ্র দেশগুলোর ওপর ৩৫ শতাংশ বেড়েছে ঋণের বোঝা : বিশ্ব ব্যাংক - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দরিদ্র দেশগুলোর ওপর ৩৫ শতাংশ বেড়েছে ঋণের বোঝা : বিশ্ব ব্যাংক

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ২, ২০২২ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

২০২২ সালে বিশ্বের দরিদ্রতম দেশগুলোর নেওয়া মোট ঋণের পরিমাণ পৌঁছেছে ৬ হাজার ২০০ কোটি ডলারে। গত ২০২১ সালের চেয়ে চলতি বছর এই দেশগুলোর ঋণ নেওয়ার হার ৩৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন বিশ্বের বৃহত্তম ঋণদাতা সংস্থা বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।

এই ঋণের দুই তৃতীয়াংশই চীন সরবরাহ করেছে উল্লেখ করে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে আয়োজিত এক সেমিনারে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বলেন, ‘এই অর্থের অঙ্কটি বিশাল; আর এই পরিমাণ অর্থের যে সুদ— সেটিও অনেক উচ্চ। যেসব দেশ ঋণ নিয়েছে, তাদের বেশিরভাগেরই ঋণের কিস্তি পরিশোধ করার মতো সামর্থ্য নেই।’