টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় কাজের বাইরেও নানাবিধ মন্তব্যের কারণে আলোচনার টেবিলে থাকেন। তার ব্যক্তিগত জীবন নিয়েও নেটিজেনদের কৌতূহলের শেষ নেই। কাকে ভালোবাসেন— এবার সামাজিক মাধ্যমেই বললেন স্বস্তিকা।
নিজের ফেসবুকে একটি রিল প্রকাশ করেছেন স্বস্তিকা। সেই রিল ভিডিওর নেপথ্যে বাজছে পুরোনো দিনের জনপ্রিয় গান- পান খায় সাইয়া হামারা। সেখানে দেখা যায়, গানের তালে নাচতে নাচতে সোহিনীকে জড়িয়ে ধরলেন স্বস্তিকা। সোহিনীর অভিব্যক্তিও বেশ মজার।
ভিডিওটি শেয়ার করে সোহিনী মন্তব্য করেছেন, “তুমি তাকালেই হয়ে যাই বোকা।” এদিকে কমেন্ট বক্সেই স্বস্তিকার স্বীকারোক্তি- ‘তোকে ভালোবাসি’। স্বস্তিকার সাজ যেমন নজরকাড়া তেমনই সোহিনীর। খোঁপায় জবা ফুল জড়িয়ে কেতাদুরস্থ ফ্যাশন অবতারে ধরা দিলেন কদলীবালা। আর সত্যবতীকে দেখা গেল আদ্যোপান্ত ট্র্যাডিশনাল মোডে।
আজকাল নায়িকাদের মধ্যে যেখানে যুদ্ধ যুদ্ধ খেলা লেগেই থাকে সেখানে দুই নায়িকার এই আন্তরিকতায় অভিভূত নেটপাড়া। অনেকেই মন্তব্যের ঘরে রেখে গেছেন প্রশংসা। বিষয়টি তাদের অনুরাগীদের পূজার আনন্দ যেন আরও বারিয়ে দিয়েছে।
