ঢাকা মহানগর উত্তর আ. লীগের সমাবেশ স্থগিত - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা মহানগর উত্তর আ. লীগের সমাবেশ স্থগিত

জনবার্তা প্রতিনিধি
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানির ঘটনায় রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ। শোক পালন উপলক্ষে পল্লবীতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পূর্বঘোষিত আজকের (বৃহস্পতিবার) শান্তি-সমাবেশ স্থগিত করা হয়েছে।

মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এক শোক বিবৃতিতে এ তথ্য জানান।

এতে তুরস্ক ও সিরিয়ায় হাজার হাজার মানুষের মৃত্যুতে বিশেষ শোক প্রকাশ করেছেন এবং একইসঙ্গে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করার জন্য অনুরোধ জানিয়েছেন তারা।