ঢাকায় মহাসমাবেশের ঘোষণা বিএনপির - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় মহাসমাবেশের ঘোষণা বিএনপির

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১৮, ২০২৩ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সরকারের পদত্যাগ দাবিতে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

বুধবার বিকেলে সরকারের পদত্যাগ দাবিতে নয়াপল্টনে বিএনপি আয়োজিত জনসমাবেশে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

তি‌নি ব‌লে‌ন, মহাসমা‌বেশ থে‌কে মহাযাত্রা শুরু কর‌বে বিএন‌পি। যুগপৎভা‌বে মহাসমা‌বেশ কর‌বে।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে দুপুরে বিএনপির জনসমাবেশ শুরু হয়। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপির সমাবেশকে ঘিরে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তোলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাদা পোশাকে রয়েছেন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।