ঢাকায় বিএনপির পদযাত্রা এক দিন এগিয়ে শুক্রবার - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় বিএনপির পদযাত্রা এক দিন এগিয়ে শুক্রবার

জনবার্তা প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির ঘোষিত দেশের প্রতিটি মহানগরে পদযাত্রার কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী শনিবারের পরিবর্তে আগের দিন শুক্রবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পৃথক পদযাত্রা অনুষ্ঠিত হবে। তবে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর, কুমিল্লা, ফরিদপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুর মহানগরে ঘোষিত দিন শনিবারই এ কর্মসূচি পালন করবে দলটি।

মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ কথা জানান। গত শনিবার সারাদেশে যুগপৎ এ কর্মসূচি ঘোষণা করেছিল দলটি।

তিনি বলেন, দেশব্যাপী ইউনিয়ন পদযাত্রাকে কেন্দ্র করে মামলাবাজ, জুলুমবাজ সরকার ও আওয়ামী লীগ গায়েবি মামলা শুরু করে। পদযাত্রার চার দিন পরও গায়েবি মামলার মিছিল থামছেই না।