ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল - জনবার্তা
ঢাকা, , |

ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ৮, ২০২২ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বিএনপির প্রতিনিধি দল বৈঠকে বসেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশ কমিশনারের কার্যালয়ে বৈঠক শুরু হওয়ার কথা জানালেও সন্ধ্যা ৭টার পর তারা সেখানে পৌছান।

প্রতিনিধি দলে রয়েছেন—বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টার দিকে এনটিভি অনলাইনকে বলেন, বিএনপির প্রতিনিধিদল ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকের জন্য রওনা দিয়েছেন। তাঁরা পৌছালে সভা শুরু হবে।