টাঙ্গাইলে বাসচাপায় দুই ব্যাংক কর্মকর্তা নিহত - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলে বাসচাপায় দুই ব্যাংক কর্মকর্তা নিহত

জনবার্তা প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২২ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনই জেলার দেলদুয়ার কৃষি ব্যাংকের উপজেলা শাখায় কর্মরত ছিলেন।

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, ‘নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পুলিশ বাসটিকে আটক করেছে। বাসচালক ও হেলপার পালিয়ে গেছে।’