জামিন আবেদন নামঞ্জুর, জেলেই থাকছেন কেজরিওয়ালকে - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জামিন আবেদন নামঞ্জুর, জেলেই থাকছেন কেজরিওয়ালকে

জনবার্তা প্রতিবেদন
জুন ৬, ২০২৪ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। চিকিৎসার জন্য এক সপ্তাহের জামিন চেয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে আবেদন করেছিলেন তিনি।

বুধবার (৫ জুন) শুনানি শেষে তার আবেদন নাকচ করে দেন আদালত।

এর আগে, নির্বাচনের ভোটগ্রহণ শেষে গত রোববার অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আত্মসমর্পণ করে আবারও কারাগারে ফিরে গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। বুধবার নতুন করে জামিনের মেয়াদ ৭ দিন বাড়ানোর আবেদন করেছিলেন অসুস্থতার কারণ দেখিয়ে।

আবগারি (মদ) দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করে দেশটির দুর্নীতিবিরোধী তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তিনি এখন দিল্লির তিহার কারাগারে আছেন। তবে লোকসভা নির্বাচনের জন্য তাকে তিন সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন আদালত।

তবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দাবি, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই তাকে গ্রেফতার করা হয়েছে। এ মামলার উদ্দেশ্য পুরোপুরি রাজনৈতিক।