ছাত্রদলের নতুন সভাপতি রাকিব, সম্পাদক নাসির - জনবার্তা
ঢাকা, বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদলের নতুন সভাপতি রাকিব, সম্পাদক নাসির

জনবার্তা প্রতিবেদন
মার্চ ১, ২০২৪ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে সাত সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি করা হয়েছে রাকিবুল ইসলাম রাকিবকে। আর সাধারণ সম্পাদক করা হয়েছে নাসির উদ্দীন নাসিরকে।

শুক্রবার (১ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এছাড়া নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াকে। এছাড়া শ্যামল মালুমকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আমানউল্লাহ আমানকে সাংগঠনিক সম্পাদক, মোহা. জাহাঙ্গীর আলমকে দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) এবং শরিফ প্রধান শুভকে প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) করা হয়েছে।

জাতীয়তাবাদী ছাত্রদল-ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে জাতীয়তাবাদী ছাত্রদল-ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ৭ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত আংশিক কমিটিতে গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া কমিটিতে মাসুম বিল্লাহকে সিনিয়র সহ-সভাপতি, আনিসুর রহমান খন্দকার অনিককে সহ-সভাপতি, নাছির উদ্দীন শাওনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শামীম আক্তার শুভকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং নূর আলম ভুইয়া ইমনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।