গোলাপবাগে বিএনপির গণসমাবেশে যে ২৬ শর্ত পুলিশের - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গোলাপবাগে বিএনপির গণসমাবেশে যে ২৬ শর্ত পুলিশের

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২২ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর গোলাপবাগে বিএনপিকে ২৬ শর্তে গণসমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ শুক্রবার সন্ধ্যায় গণসমাবেশের এ অনুমতি দেওয়া হয়।

পুলিশের অনুমতিপত্রে বলা হয়েছে, ‘গোলাপবাগ মাঠের ভেতরে সমাবেশের যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে। নিরাপত্তার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্তসংখ্যক স্বেচ্ছাসেবক (দৃশ্যমান আইডি কার্ডসহ) নিয়োগ করতে হবে।’