খুলনায় ফিলিস্তিন ইস্যুতে ইসলামী আন্দোলনের সমাবেশ ও মিছিল শুক্রবার - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ফিলিস্তিন ইস্যুতে ইসলামী আন্দোলনের সমাবেশ ও মিছিল শুক্রবার

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ১২, ২০২৩ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আগামীকাল ১৩ অক্টোবর শুক্রবার বিকাল ৩ টায় নগরীর নিউমার্কেট বায়তুন নুর মসজিদ চত্বরে ফিলিস্তিনি জনগণের উপর ইসরাইলের নগ্ন হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

শুক্রবারের সমাবেশ ও মিছিল সফল করার জন্য সর্বস্তরের সকল দায়িত্বশীল ও তৌহিদী জনতাকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, নগর ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব।

নেতৃবৃন্দ আগামীকাল শুক্রবার বিক্ষোভ সমাবেশ ও মিছিলে খুলনার সর্বস্তরের তৌহিদী জনতাকে উপস্থিত থাকার আহ্বান জানান।