খুলনায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১০, ২০২৩ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরার সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, স্বাধীনভাবে মতপ্রকাশ ও সমাবেশ করা প্রত্যেক নাগরিকের মৌলিক ও সাংবিধানিক অধিকার। কিন্তু ফ্যাসিবাদী ও বাকশালী সরকার সে অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করে দেশের শাসনতন্ত্র ও আইনের শাসনের মারাত্মক লঙ্ঘন করেছে এবং সংবিধানের প্রতি চরম অশ্রদ্ধা প্রদর্শন করেছে। তাই এই স্বৈরাচারী, জুলুমবাজ ও সংবিধান লঙ্ঘনকারী সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। তিনি সরকারের পতনের লক্ষ্যে দলমত নির্বিশেষ সবাইকে রাজপথে নেমে আসার আহŸান জানান। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহি.) এর জানাজায় বাঁধা দান, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতৃবৃন্দের মুক্তি এবং কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ৯ সেপ্টেম্বর শনিবার সকালে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ আহবান জানান।

এ সময় মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, ছাত্রশিবিরের সভাপতি মো. তৌহিদুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাহফুজুর রহমান, হরিণটানা থানা আমীর আব্দুল গফুর, শ্রমিক নেতা আলী হায়দার নিরু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অধ্যাপক মাহফুজুর রহমান আরও বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহি.) ইসলামের প্রচার প্রসার, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং মজলুম মানুষের মুক্তির লক্ষ্যে তিনি আমৃত্যু লড়াই সংগ্রাম করেছেন। দুনিয়ার লালসা, বাতিলের রক্ত চক্ষু, সরকারের জেল জুলুম নির্যাতন এমনকি ফাঁসির মঞ্চ তাকে অভিষ্ঠ লক্ষ্য থেকে চুল পরিমাণ বিচ্যুত করতে পারেনি। এদেশে আধিপত্যবাদী শক্তির এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যেই আল্লামা সাঈদীকে প্রধান বাধা মনে করার কারণেই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ফরমায়েশি রায়ে জেলে বন্দী রেখে অত্যন্ত পরিকল্পিতভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে।’

‘সরকার পতনের লক্ষ্যে দলমত নির্বিশেষ সবাইকে
রাজপথে নেমে আসার আহবান : অধ্যাপক মাহফুজুর রহমান’

অধ্যাপক মাহফুজুর রহমান আরও বলেন, সরকার জামায়াত আমীর ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ শীর্ষ নেতাদের সম্পূর্ণ অন্যায়ভাবে আটক রেখেছে। তারা চলমান সরকার পতনের আন্দোলনকে দমন করার জন্য হামলা, মামলা ও গণগ্রেফতার অব্যাহত রেখেছে। বাড়ি-বাড়ি বেআইনি অভিযান চালিয়ে নাজেহাল করা হচ্ছে বিরোধী দলীয় সমর্থকদের। এজন্য মাঠে নামানো হয়েছে দলীয় হেলমেট বাহিনীকে। কিন্তু হামলা, মামলা ও গণগ্রেফতার চালিয়ে সরকারের শেষ রক্ষা হবে না, বরং গণরোষে তাদের পতন অনিবার্য হয়ে উঠবে। তিনি সরকারকে জিঘাংসার ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে অবিলম্বে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিঃশর্ত মুক্তি দেওয়ার আহŸান জানান। তিনি আরও বলেন, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকারের দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। তাই এই দাবি পাশ কাটানোর কোনো সুযোগ নেই। আর দলীয় সরকারের অধীনে এ দেশে আর কোনো নির্বাচন হবে না। জনগণ এই জুলুমবাজদের পতনের দাবিতে ঐক্যবদ্ধ।