কাউন্সিলের আগে আ.লীগের সাধারণ সম্পাদকের সবশেষ সংবাদ সম্মেলন শুক্রবার - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাউন্সিলের আগে আ.লীগের সাধারণ সম্পাদকের সবশেষ সংবাদ সম্মেলন শুক্রবার

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ২২, ২০২২ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল আগামী ২৪ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। সেই সম্মেলনের আগে দলের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সর্বশেষ সংবাদ সম্মেলন ডেকেছেন।

আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন শুরু হবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সংবাদ সম্মেলন ডেকেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২০১৬ সালের জাতীয় সম্মেলনের মাধ্যমে এই পদে দায়িত্ব পান। এখন তিনি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন।