এবার মিয়ানমার উপকূলে ৫.৩ মাত্রার ভূমিকম্প - জনবার্তা
ঢাকা, , |

এবার মিয়ানমার উপকূলে ৫.৩ মাত্রার ভূমিকম্প

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২৩, ২০২৫ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে কয়েক ঘণ্টার ব্যবধানে চারবার ভূমিকম্প আঘাত হানার রেশ কাটতে না কাটতেই এবার মিয়ানমার উপকূলে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানার খবর পাওয়া গেছে।

রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে আন্দমান সাগরে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পটিতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত শুক্রবার বাংলাদেশে আঘাত হানে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে অন্তত ১০ জন প্রাণ হারান। এর পরদিন আরও তিনবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এগুলো শুক্রবারের ভূমিকম্পের আফটার শক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।