এক বন্ধুকে বাঁচাতে গিয়ে চার বন্ধুর মৃত্যু - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এক বন্ধুকে বাঁচাতে গিয়ে চার বন্ধুর মৃত্যু

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৭, ২০২৩ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ভারতের উত্তর প্রদেশের প্রয়োগরাজে পানিতে ডুবে যাওয়া এক বন্ধুকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে আরও চার বন্ধুর। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া প্রত্যেকের বয়স ১৫ থেকে ১৬ বছরের মধ্যে। ৭ জন কিশোর একসাথে গোসল করতে নামলে মর্মান্তিক এ ঘটনা ঘটে। দুই কিশোরকে উদ্ধার করতে পেরেছেন স্থানীয়রা।

ঊর্ধ্বতন একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে— সাঁতার কাটতে গিয়ে একজন ডুবতে শুরু করলে অন্য চারজন আতঙ্কিত হয়ে তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তারাও ডুবে যায়।

মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।