এক দশক পর রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এক দশক পর রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ৩, ২০২২ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘ দশ বছর পর জনসভায় যোগ দিতে আগামীকাল রোববার চট্টগ্রামে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে উৎসবের আমেজ পুরো নগরীজুড়ে। চলছে সাজসজ্জা ও প্রচার-প্রচারণা। ইতোমধ্যে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল সেখানে উপস্থিত হয়েছে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে নগরীর পলোগ্রাউন্ডে জনসভার আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে। জনসভা মঞ্চ তৈরি করা হচ্ছে নৌকার আদলে। জনসভা স্বাচ্ছন্দ্যে দেখতে মাঠের বাইরেও এলইডি টিভি বসানো হচ্ছে।