ইতালীয় দ্বীপে ভূমিধসে নিখোঁজ ১৩ - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইতালীয় দ্বীপে ভূমিধসে নিখোঁজ ১৩

জনবার্তা প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২২ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ইতালীয় দ্বীপ ইসচিয়ায় ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে ১৩ জন নিখোঁজ হয়েছেন। শনিবার গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে। 

দেশটির ফায়ার সার্ভিস বলছে, দ্বীপের উত্তরে ক্যাসামিকিওলা টারমে ভূমিধস একটি পুরো বাড়ি গ্রাস করেছে এবং সম্ভাব্য নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান করা হচ্ছে। খবর এএফপি’র।

বার্তা সংস্থা আনসা জানায়, ভূমিধসের কাছাকাছি এলাকায় নবজাতকসহ একটি পরিবার বসবাস করতো। ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে যে, ভূমিধসের কাদার শ্রোত সেখানে থাকা গাড়িগুলোকে পাহাড়ের নিচে টেনে নিয়ে গেছে, অন্তত একটি গাড়ি সমুদ্রে ভেসে গেলে সেখান থেকে দুইজনকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার অভিযান অব্যাহত রাখতে নেপলস উপকূলের দূরবর্তী ইসচিয়ার বাসিন্দাদের নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে।