আ.লীগ ভেসে আসেনি, মারতে এলে হাত ভেঙে দিতে হবে : প্রধানমন্ত্রী - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ ভেসে আসেনি, মারতে এলে হাত ভেঙে দিতে হবে : প্রধানমন্ত্রী

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ৮, ২০২২ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ ভেসে আসেনি। ১৯৭৫ সাল থেকে আমরা মার খেয়ে আসছি। এখন আর মার খাওয়ার সময় নেই। যে হাত দিয়ে আমাদের মারতে আসবে, সে হাত ভেঙে দিতে হবে। আওয়ামী লীগ জনগণের ভোট চুরি করে ক্ষমতায় আসে না। রাস্তা দখল করে সরকার উৎখাতের ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে। অনেকে বিএনপিকে তেল মারছে। এত তেল মারা কিসের জন্য। কত তেল আছে, আমি তাদের দেখব।’

প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটি, মহানগর ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।