আ.লীগের কেউ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না : রাশেদ - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের কেউ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না : রাশেদ

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৮, ২০২৫ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন বলেছেন, আগামী সংসদ নির্বাচনে ফ্যাসিস্ট আ.লীগের কেউ ভোটে অংশগ্রহণ করতে পারবে না। বাংলার জমিনে আর কোনদিন ১৮/২৪ এর মত নির্বাচন হবে না। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। যেখানে ফ্যাসিসদের কোন জায়গা হবে না।

আজ শনিবার (৮ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত রাষ্ট্র সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা এবং ঝিনাইদহ-৪ আসনে গণধিকার পরিষদের প্রার্থী প্রভাষক সাখাওয়াত হোসেনের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রাশেদ খান তাদের দলীয় প্রার্থীকে পরিচিতি করিয়ে আরো বলেন, এই সরকারের একজন উপদেষ্টা বলেছেন, একজন সংসদ প্রার্থীর ভোট করতে ২০-২৫ কোটি টাকা খরচ হয়। এসবের বিরোধিতা করে বলেন, নগদ টাকা, মাংশ বা কোন উপঢৌকন দিয়ে যদি কেউ ভোট চাইতে আসে তাদেরকে ঝাটা বাড়ুন দিয়ে প্রতিহত করবেন। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন আয়োজন নিয়ে এখনো তালবাহানা চলছে।

আগামী ফেব্রয়ারী মাসে যদি নির্বাচন না হয় তাহলে দেশে আরো একটি ১/১১ নেমে আসতে পারে। তিনি বলেন, তৃণমুলে এখনো দখলদারিত্ব চলছে। যারা এসব অপকর্ম করছে তাদেরকে জুলাই আন্দোলনের সবদল মিলে প্রতিহত করতে হবে। সন্ত্রাসীদের কোন দলীয় পরিচয নেই।

গণআধিকার পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভাতে আরো বক্তব্য রাখেন, গণধিকার পরিষদ ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, কালীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি সোলাইমান হোসেনসহ যুব ও ছাত্র পরিষদের জেলা শাখার সিনিয়র নেতৃবৃন্দ।