আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমদের ‘জাতীয় বীর’ ঘোষণা করতে হাইকোর্টের রুল - জনবার্তা
ঢাকা, , |

আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমদের ‘জাতীয় বীর’ ঘোষণা করতে হাইকোর্টের রুল

জনবার্তা প্রতিবেদন
জুলাই ১৪, ২০২৫ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ ও ওয়াসিমসহ অন্যান্য শহীদদের কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৪ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এছাড়া জুলাই আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশের ব্যাপারেও রুল জারি করা হয়েছে।

রুলে বিবাদী করা হয়েছে জনপ্রশাসন সচিব, প্রতিরক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, তথ্য সচিব ও অর্থ সচিবকে।