আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন বিএনপি নেতা গয়েশ্বর

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ২৫, ২০২৪ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনা থানায় দায়ের করা ছয় মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন মঞ্জুর করেছেন আদালত। ছয় মামলার মধ্যে পল্টন থানার চার ও রমনা থানার দুটি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) উচ্চ আদালতের দেওয়া আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আস-সামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

গয়েশ্বর চন্দ্রের আইনজীবী হান্নান ভূঁইয়া ও সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছয়টি মামলায় গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের ঘটনায় দায়ের করা হয়েছিল।