আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি : কূটনীতিকদের পররাষ্ট্রমন্ত্রী - জনবার্তা
ঢাকা, , |

আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি : কূটনীতিকদের পররাষ্ট্রমন্ত্রী

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ৮, ২০২২ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, যেসব দেশ কথায় কথায় উদ্বেগ প্রকাশ করে সেসব দেশেও রাজনৈতিক কর্মসূচি নিয়ম মেনেই করতে হয়। বাংলাদেশ নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি বলেও ছেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী আজ বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়ার ইনানীতে আয়োজিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।