'আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ হলে আওয়ামী লীগকে বাঁচাবে কে?' - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ হলে আওয়ামী লীগকে বাঁচাবে কে?’

জনবার্তা প্রতিনিধি
জানুয়ারি ১৮, ২০২৩ ১২:১০ পূর্বাহ্ণ
Link Copied!

দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ হলে আওয়ামী লীগকে বাঁচাবে কে? ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে ধ্বংস করার শক্তি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই।’

আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারো বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘জাতির পিতার অসমাপ্ত পরিকল্পনা একের পর এক বাস্তবায়ন করে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারো জয়যুক্ত করতে কাজ করুন।

ওবায়দুল কাদের বলেন, ‘তত্ত্বাবধায়কের কথা ভুলে যান। আইনি মাধ্যমে গঠিত নির্বাচন কমিশনের পদত্যাগ প্রশ্নই আসে না। বিএনপির অস্বাভাবিক আবদার পরিবর্তনে সাপোর্ট না দেয়ার কারণেই নির্বাচন কমিশন চায় না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু যখন ধ্বংসস্তুপের বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যাচ্ছিলেন, তখনই আমরা তাকে ১৫ আগস্টে হারালাম। বঙ্গবন্ধুকন্যা ফিরে আসার পর আবারো ঘুরে দাঁড়াল বাঙালি।’

তিনি বলেন, ‘দেশের এমন কোনো জায়গা নেই, যেখানে শেখ হাসিনাকে হৃদয় দিয়ে মানুষ ভালোবাসে না। দেশের মানুষ বিশ্বাস করেন, যতদিন বঙ্গবন্ধুকন্যা বেঁচে থাকবেন, ততদিন দেশ আলোকিত থাকবে, দেশ এগিয়ে যাবে। সেজন্য এদেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন, আপনাদের শুধু ভোটারদের কাছে যেতে হবে, কথা বলতে হবে।’