৪৮ ঘণ্টা হরতালের ঘোষণা নূরের - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৪৮ ঘণ্টা হরতালের ঘোষণা নূরের

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১৬, ২০২৩ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

তফসিল প্রত্যাখ্যান করে এবং সরকারের পদত্যাগ দাবি করে আগামী ১৯ ও ২০ নভেম্বর রবিবার ও সোমবার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে গণ অধিকার পরিষদ।

আজ বৃহ্স্পতিবার (১৬ নভেম্বর) বেলা পৌনে ১২টায় গণ অধিকারের নিজ কার্যালয় থেকে তফসিল প্রত্যাখ্যান ও অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল শুরু করে দলটি। এরপর বিএনপি কার্যালয় ঘুরে এসে বিজয়নগর পানির ট্যাংকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে গণ অধিকার পরিষদ।

সমাবেশে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক।

সমাবেশ শেষে দু ইদিন ব্যাপী হরতালে ঘোষণা করে সাধারণ মানুষকে সর্মথনের আহবান জানিয়েছে নুরুল হক নূর। সেই সঙ্গে সড়কে যান চলাচল না করতেও আহ্বান জানায়।