স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা জামায়াত আমিরের - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা জামায়াত আমিরের

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবন্দি হওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো—

প্রিয় দলীয় সহকর্মীবৃন্দ ও সম্মানিত দেশবাসী,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখনও বন্দি রয়েছেন। একে একে সকল জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দি জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন।

তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। এই জুলুমের প্রতিবাদে এবং জনাব এটিএম আজহারুল ইসলাম এর মুক্তির দাবিতে আমি নিজে গ্রেফতার হওয়ার জন্য ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে আদালত প্রাঙ্গণে হাজির থাকব।

আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন। সময় মতো আমাকে যথাস্থানে পাবেন, ইনশাআল্লাহ।