সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত - জনবার্তা
ঢাকা, রবিবার, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত

জনবার্তা প্রতিবেদন
এপ্রিল ২০, ২০২৪ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

সুন্দরবনে বাঘের আক্রমণে মনিরুজ্জামান বাচ্চু নামে এক মৌয়াল নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) সকালে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকী এলাকায় এ ঘটনা ঘটে।

মনিরুজ্জামান বাচ্চু সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাসেম গাজীর ছেলে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা নুরে আলম জানান, মনিরুজ্জামানসহ কয়েকজন মৌয়াল গত ২ এপ্রিল মধু আহরণে সুন্দরবনে যান। শনিবার সকালে তিনি নোটাবেকী এলাকায় মধু সংগ্রহ করছিলেন। এ সময় হঠাৎ একটি বাঘ আক্রমণ করে তাকে ধরে গহীন বনে নিয়ে যেতে থাকে। এ সময় মনিরুজ্জামানের সহকর্মীরা লাঠিসোঁটা নিয়ে বাঘের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে বাঘের কাছ থেকে ছিনিয়ে নেয়। কিন্তু এর আগেই তিনি মারা যান। বনবিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়েছে বলে তিনি জানিয়েছেন।