সাতক্ষীরায় ৩ মাসের শিশু‌কে পানিতে ডুবিয়ে হত্যা, মা আটক - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় ৩ মাসের শিশু‌কে পানিতে ডুবিয়ে হত্যা, মা আটক

জনবার্তা প্রতিবেদন
জুলাই ৮, ২০২৪ ১:০০ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরায় তিন মাসের শিশু সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মা সুরাইয়া ইয়াসমিন (৩০) কে আটক করেছে পুলিশ। রোববার (৭ জুলাই) রাত ১১টার দিকে সাতক্ষীরা পৌরসভার রইচপুর থেকে তাকে আটক করা হয়।

সুরাইয়া ইয়াসমিন ওই গ্রামের মুজাফফর হোসেনের মেয়ে ও খুলনার গিলাতলার মুছা শেখের স্ত্রী। তিনি বাবার বাড়িতেই দুই সন্তানকে নিয়ে থাকতেন।

স্থানীয়রা জানান, সুরাইয়া ইয়াসমিনের শিশু কন্যা মমতাজ খাতুনকে দুপুর ২টা থেকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা আরও জানান, সুরাইয়া মাঝে মাঝেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এর আগে সে তার নিজের ছেলেকে দুইবার খাবারের সাথে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছিল। রাতে পুলিশ এসে সুরাইয়াকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজের মেয়েকে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যার কথা স্বীকার করলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার এসআই মাজরিয়া হোসাইন সুরাইয়া ইয়াসমিনের উদ্ধৃতি দিয়ে বলেন, শিশুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এছাড়া হত্যার কথা স্বীকার করায় তার মা সুরাইয়া ইয়াসমিনকে আটক করা হয়েছে।