নোটিশে লেখা ছিল, ‘ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অবগত করা যাচ্ছে যে অনিবার্য কারণবশত আগামীকাল ৩০ নভেম্বর বুধবারের অষ্টম শ্রেণির বাংলা (১০১) এবং ষষ্ঠ শ্রেণির ইংরেজি প্রথম পত্র (১০৭) পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত অষ্টম শ্রেণির বাংলা পরীক্ষা ১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিট এবং ষষ্ঠ শ্রেণির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা ৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।’
এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণপদ ঘোষাল। তিনি প্রথম আলোকে বলেন, ‘এমনটি করতে হলে স্কুল কর্তৃপক্ষ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানাবে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে উপজেলা প্রশাসন এ বিষয়ে সিদ্বান্ত নেবে। তারা এ প্রক্রিয়া অনুসরণ করেছে কি না, তা সাংবাদিক হিসেবে আপনারা খতিয়ে দেখতে পারেন।’
