সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, সতর্ক থাকার পরামর্শ - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, সতর্ক থাকার পরামর্শ

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ১৮, ২০২৫ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় শনিবারের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এজন্য সংশ্লিষ্ট এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি সংস্থাটি জানায়, শনিবার (২২ নভেম্বর) পর্যন্ত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরে এটি আরও ঘনীভূত হতে পারে।

এ ছাড়া বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

পূর্বাভাসে আরও বলা হয়, বুধবার (১৯ নভেম্বর) সকাল ৯টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে। একই সময়ে ভোরের দিকে সারাদেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা দিতে পারে। দেশের রাত এবং দিনের তাপমাত্রা আগের মতো প্রায় অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে।