জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বর্তমান সরকারের লাগামহীন দুর্নীতির কারণেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারছে না। এখন নানা অজুহাত দিয়ে দাম নিয়ন্ত্রণহীন চেষ্টা করা হচ্ছে। সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।
জিএম কাদের আরও বলেন, এই আওয়ামী লীগ সরকারকে সাধারণ জনগণ আর চায় না। এই সরকারে অধীনে জাতীয় পাটি আর কোন নির্বাচনে অংশ নিবে না।
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এখনো রাজনৈতিক পরিস্থিতি অস্বচ্ছ, অনিশ্চিত। সঠিক সময়ে নির্বাচন সময় হবে কি না তা নিয়েও মানুষের মধ্যে আশঙ্কা আছে। তাই জোটের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নিতে পারিনি। আমরা ৩শ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আগামী নির্বাচনে গাইবান্ধা সবকটি আসনসহ আমরা ৩শ আসনেই প্রার্থী দিবেন বলে জানান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু এমপি, গাইবান্ধা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রশীদ সরকার, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি প্রমূখ ।
