সঞ্জয় দত্তসহ বলিউডের ৪০ তারকার বিরুদ্ধে মামলা - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সঞ্জয় দত্তসহ বলিউডের ৪০ তারকার বিরুদ্ধে মামলা

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৩১, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সঞ্জয় দত্তসহ বলিউডের ৪০ তারকার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ তালিকায় র‍্যাপার বাদশাসহ একাধিক জনপ্রিয় তারকা-ই রয়েছেন। জুয়ার অ্যাপে আইপিএলের প্রচারের অভিযোগে এ মামলা করা হয়েছে তাদের নামে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে আইপিএলের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট কিনেছে ভায়াকম ১৮। তারাই শুধু মোবাইল অ্যাপে আইপিএলের ম্যাচগুলির সরাসরি সম্প্রচার দেখাতে পারে। সংস্থার অভিযোগ, একটি আনলাইন জুয়া সংস্থা তাদের মোবাইল অ্যাপে বেআইনিভাবে আইপিএল ম্যাচ সম্প্রচার করছে। সংশ্লিষ্ট অ্যাপটির হয়ে প্রচার করছেন বাদশা, সঞ্জয় দত্ত-সহ ৪০ জন তারকা। সংস্থাটির বিরুদ্ধে ডিজিটাল পাইরেসির অভিযোগও এনেছে ভায়াকম ১৮ কর্তৃপক্ষ।

এ ঘটনায় এরইমধ্যে বাদশাহকে তলব করা হয়েছিল। গতকাল সোমবার মহারাষ্ট্র পুলিশের সাইবার বিভাগে হাজিরা দেন তিনি। এবার হাজিরা দিতে হতে পারে পর্দার খল নায়ক সঞ্জয় দত্তকেও।

এরইমধ্যে ওই জুয়ার অ্যাপের বিরুদ্ধে মাঠে নেমেছে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। অভিযুক্ত অ্যাপটি যে সংস্থার তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের তদন্তে করছে তারা।

সংস্থাটির প্রচার দূত হিসাবে বিভিন্ন সময় দেখা গেছে রণবীর কপূর, হুমা কুরেশি, কপিল শর্মা, শ্রদ্ধা কপূরের মতো বলিউডের পরিচিত মুখদেরও। তদন্তের স্বার্থে আগেই তাদের বক্তব্য জানতে চেয়েছে ইডি। এছাড়া সংস্থাটির কর্ণধার সৌরভ চন্দ্রকরের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সঞ্জয়, সুনীল শেঠি, টাইগার শ্রফসহ অনেকে। তাই তাদেরও নজরে রাখা হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি সঞ্জয়।