সজীব ওয়াজেদ জয়কে আ. লীগের জাতীয় সম্মেলনে আমন্ত্রণ - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সজীব ওয়াজেদ জয়কে আ. লীগের জাতীয় সম্মেলনে আমন্ত্রণ

জনবার্তা প্রতিনিধি
ডিসেম্বর ২৩, ২০২২ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক অবৈতনিক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে অংশ নিতে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই আমন্ত্রণ জানান। এ সময় বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রীর ছেলে জয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের।

এ সময় ওবায়দুল কাদের ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন সজীব ওয়াজেদ জয়।