সংস্কারের সব ইতিবাচক সিদ্ধান্তে সমর্থন জানাবে জামায়াত: মোহাম্মদ তাহের - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সংস্কারের সব ইতিবাচক সিদ্ধান্তে সমর্থন জানাবে জামায়াত: মোহাম্মদ তাহের

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

সংস্কারের সব পজিটিভ (ইতিবাচক) সিদ্ধান্তকে বাংলাদেশ জামায়াত ইসলামী সমর্থন জানাবে এটা ঘোষণা করেছি জানিয়ে দলটির নায়েবে আমির ও সাবেক এমপি ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা বলেছি এই সংস্কার কমিশন তাদের চূড়ান্ত সিদ্ধান্তের পরে যত দ্রুত সম্ভব যাতে নির্বাচন হয়।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আজকে প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে বিভিন্ন দলের সঙ্গে আলাদাভাবে আলোচনা করবেন সে বিষয়ে কথা হয়েছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি।

জামায়াত বলেন, আজকে বিস্তারিত কোনো আলোচনা হয়নি। তারা আমাদেরকে বই দেবেন। সেই বই পর্যালোচনা করে জামায়াত ইসলামী এবং সরকারের যে টিম রয়েছে তাদের সঙ্গে আলাদা বৈঠক হবে। সেখানে আমাদের মূল সিদ্ধান্ত এবং আলোচনা জানাব।

তাহের বলেন, আমরা বলেছি যে সংস্কারটা প্রয়োজন তাতে আমরা ঐক্যমত হই এবং যথাসময়ে নির্বাচন দিতে হবে।