সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করতে আ’লীগের কর্মসূচি - জনবার্তা
ঢাকা, শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করতে আ’লীগের কর্মসূচি

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৩, ২০২৩ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী করতে নানান কর্মসূচি গ্রহণ করেছে মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে প্রত্যেক ওয়ার্ডে আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের কর্মীসভা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় সদর ও সোনাডাঙ্গা থানার ১৬ ওয়ার্ডে মহিলা আ’লীগের কর্মীসভার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হচ্ছে। কর্মসূচিতে ৪ অক্টোবর বুধবার বিকেল ৪টায় ২২নং ওয়ার্ড, ৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪টায় ২৯নং ওয়ার্ড, ৬ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় ২৬নং ওয়ার্ড এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ২৫নং ওয়ার্ড, ৭ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ২৪নং ওয়ার্ড, ৯ অক্টোবর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ২১নং ওয়ার্ড, ১১ অক্টোবর বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ২৭নং ওয়ার্ড, ১২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ১৬নং ওয়ার্ড, ১৩ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় ৩০নং ওয়ার্ড এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ২৮নং ওয়ার্ড, ১৪ অক্টোবর শনিবার বিকেল ৪টায় ১৭নং ওয়ার্ড এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ১৮নং ওয়ার্ড, ১৫ অক্টোবর রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ৩১নং ওয়ার্ড, ১৬ অক্টোবর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ১৯নং ওয়ার্ড, ১৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ২০নং ওয়ার্ডে মহিলা আওয়ামী লীগের ওয়ার্ড কর্মীসভা অনুষ্ঠিত হবে।

এ সকল ওয়ার্ডে শুধুমাত্র মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরাই অংশগ্রহণ করে কর্মসূচি সফল করার জন্য আহŸান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

অনুরূপ কর্মসূচি খালিশপুর, দৌলতপুর এবং খানজাহান আলী থানার সকল ওয়ার্ডে গ্রহণ করা হবে এবং সময় ও তারিখ যথাসময়ে জানিয়ে দেয়া হবে।