যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন - জনবার্তা
ঢাকা, বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

জনবার্তা প্রতিবেদন
জুলাই ৯, ২০২৪ ১:০৮ অপরাহ্ণ
Link Copied!

আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় যুবদলের ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আংশিক এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে রেজাউল করিম পলকে। ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে বিল্লাল হোসেন তারেককে। নতুন এই কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান জুয়েল। এছাড়া দফতর সম্পাদকের দায়িত্ব পালন করবেন নুরুল ইসলাম সোহেল।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।

এর আগে গত ১৩ জুন রাতে সুলতান সালাউদ্দিন টুকু এবং মোনায়েম মুন্নার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়। ওই রাতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম মহানগর এবং বরিশাল মহানগর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছিল।