যশোরের নৌকার প্রার্থী বাবুলের প্রার্থিতা বহাল - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যশোরের নৌকার প্রার্থী বাবুলের প্রার্থিতা বহাল

জনবার্তা প্রতিবেদন
জানুয়ারি ২, ২০২৪ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

যশোর-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতার বিরুদ্ধে নির্বাচন কমিশনের আবেদনে সাড়া দেননি আপিল বিভাগ। ফলে এনামুল হক বাবুলের প্রার্থিতা বহাল রয়েছে।

মঙ্গলবার (০২ জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে তার পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

এনামুল হক বাবুলের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে আপিল করেছিলেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল। এছাড়া এনামুল হক বাবুলের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে ওই আসনের বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী রনজিত কুমার রায় আপিল করেছিলেন। শুনানি শেষে ১৩ ডিসেম্বর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)।

পরে এনামুল হক বাবুল হাইকোর্টে রিট করেন। গত ১৮ ডিসেম্বর হাইকোর্ট তার রিট সরাসরি খারিজ করে আদেশ দেন। এরপর তিনি আপিল বিভাগে আবেদন করেন। ১৯ ডিসেম্বর চেম্বার আদালত তার প্রার্থিতা ফেরত দেন। পরে নির্বাচন কমিশন ওই আদেশ প্রত্যাহারে আবেদন করেন।