মোটরসাইকলের নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত - জনবার্তা
ঢাকা, সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকলের নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২০, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. ফরিদুজ্জামান (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে নগরীর সিএন্ডবি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আরএমপির রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

ফরিদুজ্জামান রাজশাহীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম দুরুল হুদা। তিনি আরএমপির বোয়ালিয়া মডেল থানার পুলিশ কনস্টেবল।

ওসি রফিকুল হক বলেন, ফরিদুজ্জামানের মোটরসাইকেলে তার আরও এক বন্ধু ছিল। তারা পদ্মা নদীর ধারের বিজিবি গার্ডেনের দিক থেকে সিমলা পার্কের যাচ্ছিল। পথিমধ্যে সার্কিট হাউসের সামনের রাস্তায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে রাস্তায় ধাক্কা লেগে পড়ে যায়।

ওসি জানান, মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ফরিদুজ্জামান ঘটনাস্থলেই মারা যায়। আর তার বন্ধু কিছুটা আহত হয়েছে।