মুক্তি পেয়ে বিএনপির কার্যালয়ে মির্জা ফখরুল ও মির্জা আব্বাস - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুক্তি পেয়ে বিএনপির কার্যালয়ে মির্জা ফখরুল ও মির্জা আব্বাস

জনবার্তা প্রতিনিধি
জানুয়ারি ৯, ২০২৩ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামিনে মুক্তি পেয়ে বিএনপির কার্যালয়ে এসেছেন। আজ সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে তাঁরা ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে পৌনে সাতটার দিকে কার্যালয়ে পৌঁছেছেন।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘মুক্তি পাওয়ার পর তাঁরা নয়াপল্টনে বিএনপি অফিসের দিকে রওনা দেন এবং পৌনে সাতটার দিকে পৌছান।’