মালয়েশিয়ায় আটককৃত বাংলাদেশিরা আইএস এর সঙ্গে যুক্ত - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় আটককৃত বাংলাদেশিরা আইএস এর সঙ্গে যুক্ত

জনবার্তা প্রতিবেদন
জুন ৩০, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিকভাবে ঘোষিত জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমান পাওয়া গিয়েছে মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের।

সম্প্রতি আইএস এর কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে আটক করে মালয়েশিয়ার আইন শৃঙ্খলা বাহিনী।

পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল সোমবার (৩০ জুন ২০২৫) স্থানীয় সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যেই ফেরত পাঠানো হয়েছে।

তিনি বলেন, আটককৃত বাংলাদেশিরা আইএস’এর চরমপন্থী বিশ্বাস এবং জঙ্গী কর্মকান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের মতাদর্শ ছিল সহিংশ। নিরাপত্তা অপরাধ (বিশেষ ব্যবস্থা) আইন ২০১২ (সোসমা) এর অধীনে আটক করা হয়েছে।

অভিযুক্ত অন্যদের অধিকতর তদন্তের জন্য আটক রাখা হচ্ছে। আজ ফেডারেল সিআইডি পরিচালকের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মামলা এবং তদন্তের আরো বিস্তারিত জানাতে শীঘ্রই একটি সংবাদ সম্মেলন করা হবে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল বলেন, ২৪শে এপ্রিল থেকে শুরু হওয়া সমন্বিত নিরাপত্তা অভিযান সেলাঙ্গর এবং জোহর বারু প্রদেশে তিনটি ধাপে পরিচালিত হয়।

আটককৃতদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে শাহ আলম এবং জোহর বারু দায়রা আদালতে দণ্ডবিধির সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধ এর অধীনে অভিযোগ আনা হয়েছে।

আরও ১৫ জনকে কারাদন্ড দিয়ে আদেশ জারি করা হয়েছে, এবং ১৬ জন এখনও জঙ্গি আন্দোলনে জড়িত থাকার বিষয়ে তদন্ত করা হচ্ছে।

বিশেষ শাখার সংগৃহীত গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে যে, এই দলটি দেশে আইএস-অনুপ্রাণিত মতাদর্শ চালু করেছে এবং বাংলাদেশি কমিউনিটি থেকে সদস্য নিয়োগ করাচ্ছে।