বিএনপির গণ-অবস্থানের সময় পরিবর্তন - জনবার্তা
ঢাকা, মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির গণ-অবস্থানের সময় পরিবর্তন

জনবার্তা প্রতিনিধি
জানুয়ারি ৮, ২০২৩ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

  • সরকার পতনের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি রাজধানীসহ সারা দেশের বিভাগীয় শহরে গণ-অবস্থান পালন করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। তবে, পূর্বঘোষিত সময়ে আনা হয়েছে কিছুটা পরিবর্তন। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণ-অবস্থানের পরিবর্তে তা শুরু হবে সকাল ১১টায়, আর শেষ হবে বিকেল ৩টায়।

    আজ রোববার (৮ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানিয়েছেন।

    গত ৩০ ডিসেম্বর গণমিছিলের আগে সমাবেশ থেকে ১১ জানুয়ারির গণ-অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।